সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন কৃষক দলের কমিটি গঠনের লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমাবার দুপুরে ইউনিয়নের নয়াবন্দর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া মেম্বারের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম ও সাংগঠনিক সম্পাদক আবদুর রব সরকারের যৌথ পরিচালনায় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মো ময়নুল হক। বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আবু বশর মো ফারুক, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সুমন মিয়া, উপজেলা বিএনপির সহক্রীড়া সম্পাদক কাওছার আহমদ তুলাই, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুস শহিদ ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষক দলের সদস্য কদ্দুছ আলী, শাহিন চৌধুরী, আসক আলী, আইন উদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা শরিফ আহমদ রাজু, খছির আলী, কৃষক দল নেতা আবু শহিদ, দিলু মিয়া, খোয়াজ আলী ও উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা।-সংবাদ বিজ্ঞপ্তি