বিয়ানীবাজার থেকে ৫৩৫টি গুলিসহ ১টি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব

প্রকাশিত November 27, 2025
বিয়ানীবাজার থেকে ৫৩৫টি গুলিসহ ১টি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের বিয়ানীবাজার থেকে ৫৩৫টি গুলিসহ ১টি এয়ারগান উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল বুধবার (২৬ নভেম্বর) আনুমানিক রাত ১২টায় বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের একটি কাঠ বাগানে ঝোঁপের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৩৫টি এয়ারগানের গুলিসহ ১টি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়।
প্রাথমিক পর্যালোচনায় জানা যায়, উদ্ধারকৃত এয়ারগানটি বিদেশী এবং কর্মক্ষম রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত গুলি ও এয়ারগানটি বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।