বিয়ানীবাজার ও জৈন্তাপুরে গুলিসহ ২টি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব

প্রকাশিত January 22, 2026
বিয়ানীবাজার ও জৈন্তাপুরে গুলিসহ ২টি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের বিভিন্ন এলাকা থেকে গুলিসহ ২টি এয়ারগান উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালে গত ২০ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে জেলার বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া এলাকার একটি গাছ বাগানের ঝোঁপ থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি এয়ারগান ও একটি কৌটার ভিতর রক্ষিত এয়ারগানের ১৭৫টি গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
এছাড়া বুধবার (২১ জানুয়ারি) রাত পৌণে ১টার দিকে জেলার জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকার একটি বাঁশঝাড়ের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি এয়ারগান উদ্ধার করে।
তবে এয়ারগান ও গুলিগুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র‌্যাব-৯ তদন্ত চালাচ্ছে।
উদ্ধারকৃত এয়ারগান ও গুলি নাশকতার কাজে ব্যবহারের বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগান ও গুলি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।