বিএনপির সিলেটের বিয়ানীবাজার উপজেলা সহসভাপতি ও মাথিউরা ইউনিয়ন সভাপতি কছির আলীকে দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শনিবার, ৩০ ডিসেম্বর (১৫ পৌষ) সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
একই চিঠিতে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা আগামী ৩ দিনের মধ্যে জেলা বিএনপি বরাবর ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি