বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ ও প্রতি থানায় প্রবাসী হেল্প ডেস্ক চালুর দাবি

প্রকাশিত July 7, 2026
বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ ও প্রতি থানায় প্রবাসী হেল্প ডেস্ক চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটি সিলেট বিভাগের প্রতিটি থানায় প্রবাসীদের সহযোগিতার জন্য প্রবাসী হেল্প ডেস্ক চালু ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের দাবি জানিয়েছে।
এক বিবৃতিতে সংগঠনের সভাপতি অধ্যাপক মো শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া এ দাবি জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেছেন, সম্প্রতি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের লাগেজ নিয়ে কতিপয় কাস্টমস কর্মকর্তার অশালীন আচরণ খুবই দুঃখজনক। এব্যাপারে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
তারা গোলাপগঞ্জ থানায় প্রবাসী হেল্প ডেস্ক চালু করায় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও পুলিশ প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন।
নেতৃবৃন্দ প্রবাসীদের যে কোন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।