বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্মনিবন্ধকের বদলি উপলক্ষ্যে সংবর্ধনা

প্রকাশিত December 20, 2022
বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্মনিবন্ধকের বদলি উপলক্ষ্যে সংবর্ধনা

সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্মনিবন্ধক মৃনাল কান্তি বিশ্বাসের বদলী উপলক্ষ্যে হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড তাকে সংবার্ধনা জ্ঞাপন করেছে।
সোমবার সন্ধ্যায় মহানগরীর শাহজালাল উপশহরে বিভাগীয় সমবায় কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা সমবায় অফিসার চন্দন দত্ত, সদর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মনির হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেট টাউন কো-অপারেটিভ সোসাইটি সিলেট সদরের সম্পাদক অ্যাডভোকেট মইন উদ্দিন, হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উপদেষ্টা মোহাম্মদ আলী আকিক, সভাপতি আহমদ আফজল সিরাজ পাবেল, সাধারণ সম্পাদক নিয়াজ মো আজিজুল করিম, কোষাধ্যক্ষ শরিফ আহমদ, সদস্য মো শামীম খান, অফিস সহকারী প্রনয় বিশ্বাস প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি