দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক সারোয়ার হোসেন ছেদু ও সচিব মো গোলাম আক্তার ফারুক ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-বিবিসিসিআইর আমন্ত্রণে সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
সোমবার দু’জন লন্ডনের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন।
সফরকালে তারা ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ প্রবাসী বিভিন্ন কমিউনিটির সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন। সংবাদ বিজ্ঞপ্তি