বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

প্রকাশিত December 18, 2022
বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে।
রবিবার রাতে পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী।
উদ্বোধন পর্বে অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মর্তুজা, আজমিরীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাসুক আলী, বানিয়াচং থানার ওসি অজয় দেব, শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামাল, চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ, নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ, লাখাই থানার ওসি এম এন মিয়া ও মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক।