বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের অভিযানে ভারতীয় বিড়ি ও গরু জব্দ

প্রকাশিত September 4, 2025
বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের অভিযানে ভারতীয় বিড়ি ও গরু জব্দ

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গরুসহ প্রায় ৮ লাখ ৩৬ হাজার টাকার ভারতীয় অবৈধ পাতার বিড়ি জব্দ করেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর/২০ ভাদ্র) কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক দল বড় চতুল এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭ লাখ ৫৬ হাজার টাকা মূল্যের ১৫ হাজার ১২০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ করে।
একই দিন জৈন্তাপুর বিওপির একটি আভিযানিক দলের সীমান্ত এলাকায় অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১টি গরু আটক করা হয়, যার মূল্য ৮০ হাজার টাকা ধরা হয়েছে।