নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় প্রায় এক কোটি টাকার ভারতীয় মহিষ ও কম্বল জব্দ করেছে।
শনিবার (৬ সেপ্টেম্বর/২২ ভাদ্র) গোপন সংবাদের ভিত্তিতে ১৯ বিজিবির জৈন্তাপুর উপজেলার লালাখাল বিওপির আভিযানিক টহল দল সারিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।
এ অভিযানে ৯৯ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ৫৩টি মহিষ জব্দ করা হয়।
এছাড়াও জৈন্তাপুর বিওপির একটি আভিযানিক টহল দল উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় কিছু কম্বল জব্দ করতে সক্ষম হয়। আটককৃত কম্বলের সিজার মূল্য ৩২ হাজার টাকা।
দুই অভিযানে সর্বমোট ৯৯ লাখ ৭২ হাজার টাকার গরু ও পণ্য জব্দ করা হয়।