বিজয় দিবসে বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালো জেলা প্রেসক্লাব

প্রকাশিত December 16, 2025
বিজয় দিবসে বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালো জেলা প্রেসক্লাব

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর/পৌষ) সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র সদস্য অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, সিনিয়র সদস্য ইউএনবির জেলা প্রতিনিধি মোহাম্মদ মহসীন, কার্যনির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ, নির্বাহী সদস্য রনজিত সিংহ, সদস্য দৈনিক শ্যামল সিলেটের সহকারী সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, দৈনিক সমকালের ফটো সাংবাদিক ইউসুফ আলী, দৈনিক মানবজমিনের ফটো সাংবাদিক, শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী মাহমুদ হোসেন, সিলেট ভিউ টোয়েন্টিফোর.কমের নিউজ ইনচার্জ এনামুল কবীর, আনন্দ টিভির প্রতিনিধি এম আর টুনু তালুকদার, আধুনিক কাগজের চিফ ফটো সাংবাদিক এস এম রফিকুল ইসলাম সুজন, মাইটিভির ক্যামেরাপার্সন শাহীন আহমদ, দৈনিক আজকের সিলেট.কমের সহকারী সম্পাদক এস এম মিজানুর রহমান, শ্যামল সিলেটের স্টাফ ফটো সাংবাদিক, এশিয়ান টেলিভিশনের ক্যামেরাপার্সন রেজা রুবেল, মাইটিভির সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাস, খবরের কাগজের স্টাফ ফটো সাংবাদিক মামুন হোসেন ও অফিস সহকারী সাদিকুর রহমান প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি