মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাসের প্রথম দিনে এবারো রাজধানীতে পদক্ষেপ বাংলাদেশ ‘বিজয় মাসের প্রথম প্রভাত’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে।
ঢাকার পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রের উন্মুক্ত মঞ্চে সকাল ৭টায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দলীয় সঙ্গীতে শিল্পবৃত্ত ও পদক্ষেপ বাংলাদেশ এবং দলীয় আবৃত্তিতে কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, শিল্পবৃত্ত, ঢাকা স্বরকল্পন ও মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র অংশ নেয়।
একক আবৃত্তি করেন মীর বরকত ও নায়লা তারান্নুম চৌধুরী কাকলি।
কবিকণ্ঠে কবিতা পড়েন গোবিন্দলাল সরকার, মো তাজুল ইসলাম ও খাইরুল আলম।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আলোচনা করেন আবৃত্তিশিল্পী মীর বরকত, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড জেবুন্নেসা জেবা ও উদয়ন স্কুল এন্ড কলেজ শিক্ষক সবিতা সাহা। সভাপতিত্ব করেন পদক্ষেপ বাংলাদেশের সভাপতি বাদল চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ সাঈদ। ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী মতিয়ারা মুক্তা।–সংবাদ বিজ্ঞপ্তি