নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ১৯৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভুটাংবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৯৮টি বান্ডিলে থাকা এই গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।
অভিযানকালে প্রাপ্ত তথ্যের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে রাজিব মিয়া নামে একজনসহ ৩০/৪০ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ ঘটনায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।