বিজয়নগরে ২০০ বোতল ফেনসিডিল ও ৯০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

প্রকাশিত October 10, 2023
বিজয়নগরে ২০০ বোতল ফেনসিডিল ও ৯০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ২০০ বোতল ফেনসিডিল ও ৯০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এক তথ্য বিবরণীতে র‌্যাব ৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৯ সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল মঙ্গলবার, ১০ অক্টোবর ভোর আনুমানিক ৪টায় বিজয়নগর এলাকায় অভিযান পরিচালনা করে এই ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করে।
এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী মো আল-আমিন (পিতা মৃত সুরুজ আলী, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া) ও শামীমকে (পিতা হেনু মিয়া, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে আলামতসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।