বিজয়নগরে ১৮ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত September 18, 2025
বিজয়নগরে ১৮ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ১৮ কেজি গাঁজাসহ এক জনকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সোয়া ২টায় জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের মিরাশানি হামাইরা মাঠে অভিযান চালিয়ে পলায়নরত অবস্থায় একজনকে আটক করে।
পরে তার নিকট থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো শাহান মিয়া ওরপে শাওন মিয়াকে (২৫, পিতা জনাব আলী, আটখোলা, কাঞ্চনপুর, সিংগারবিল, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া) পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।