নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৫০ কেজি গাঁজা ও ১০৯৫ বোতল ইসকফ সিরাপসহ ১ জনকে গ্রেফতার করেছে।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি অভিযানিক দল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌণে ৮টার দিকে জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর পূর্বপাড়া গ্রামে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে।
এ সময় পালানের চেষ্টাকালে একজন আটক করা হয়; কিন্তু অন্য ৫ জন দৌড়ে পালিয়ে যায়।
পরে মো মোস্তফা মিয়া (৪০, পিতা মৃত আব্দুল কাদের মিয়া, কাশিনগর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া) নামের এই ব্যক্তির স্বীকারোক্তি মতে ১৫০ কেজি গাঁজা ও ১০৯৫ বোতল ইসকফ সিরাপ উদ্ধার এবং তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিরকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।