বিএনপি নেতা আ ফ ম কামাল হত্যা মামলার দুই আসামি কারাগারে

প্রকাশিত January 19, 2023
বিএনপি নেতা আ ফ ম কামাল হত্যা মামলার দুই আসামি কারাগারে

সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কামাল হত্যা মামলার আসামি শাকিল ও মৃত্যুঞ্জয়কে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেটের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বুধবার জামিন আবেদন শুনানি শেষে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জামিন আবেদনের বিরোধিতা করেন বিএনপি সিলেট জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সভাপতি অ্যাডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিন, সাবেক সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইয়াহ-ইয়া চৌধুরী সোহেল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল আসলাম মুমিন, অ্যাডভোকেট তাজ উদ্দিন মাখন, অ্যাডভোকেট আবু তাহের, অ্যাডভোকেট মোস্তাক আহমদ, অ্যাডভোকেট সাঈদ আহমদ, অ্যাডভোকেট ইকবাল আহমদ, অ্যাডভোকেট সালেহ আহমদ ও অ্যাডভোকেট সুমেল। সংবাদ বিজ্ঞপ্তি