বিএনপি ও ছাত্রদল নেতার মায়ের মৃত্যুতে ইলিয়াসপত্নী লুনার শোক

প্রকাশিত September 17, 2025
বিএনপি ও ছাত্রদল নেতার মায়ের মৃত্যুতে ইলিয়াসপত্নী লুনার শোক

সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক সেবুল মিয়া, রামপাশা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফ্রান্স প্রবাসী তারেক তানভীর আজাদ ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্মআহ্বায়ক যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সালাম জুনেদের মায়ের মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় তাহসিনা রুশদীর লুনা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।–সংবাদ বিজ্ঞপ্তি