বিএনপি অতীতে জনগণের পাশে ছিল-ভবিষ্যতেও থাকবে : কাইয়ুম চৌধুরী

প্রকাশিত November 27, 2025
বিএনপি অতীতে জনগণের পাশে ছিল-ভবিষ্যতেও থাকবে : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘আমরা কথা দিয়েছিলাম, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বিদায় করবো। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সেই ফ্যাসিস্ট শাসনের ইতি টানতে সক্ষম হয়েছি ‘
তিনি আরও বলেছেন, বন্যা, খরা ও করোনা মহামারিসহ যে কোনো জাতীয় দুর্যোগে বিএনপি অতীতে যেমন জনগণের পাশে ছিল-তেমনি ভবিষ্যতেও থাকবে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর/১২ অগ্রহায়ণ) সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জের নূরপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে কাইয়ুম চৌধুরী এসব কথা বলেন।
সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সিলেটের ৬টি আসনে তৃণমূলের ঘরে ঘরে গিয়ে কাজ করার সংকল্প ব্যক্ত করে তিনি বলেন, ‘একজন সাধারণ কর্মী অথবা জেলা বিএনপির সভাপতি হিসেবে-যেকোনো পরিচয়েই আমি মাঠে থাকবো। দেশনেতা তারেক রহমান যে রূপরেখা জাতির সামনে তুলে ধরেছেন তা বাস্তবায়নে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখবো।’
কাইয়ুম চৌধৃরী দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘অতীতের মতো আগামীতেও দলীয় কর্মসূচিতে আপনাদের সক্রিয় ভূমিকা অপরিহার্য। জনগণের আশা–আকাঙ্ক্ষা পূরণে আমাদের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।’
সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি এনায়েত হোসেন রুয়েল, রেজাউর রহমান চৌধুরী রাজু, সাদিকুর রহমান টিপু, সাহেদ মেম্বার, আতাউর রহমান মনাই, আসাদুর রহমান রুহেল, রুহুল আমিন, সাজু আহমদ খান, জহিরুল ইসলাম তানিম, রাসেদুল হাসান, শাহিন আহমদ, বদরুল ইসলাম খান, দিনার আহমদ শাহ, জয়পুর রহমান পারভেজ, শেখ ওয়েছ আহমেদ, রাসেল, রফি, সায়মন, বাবর, সুজন, রানা, রাজন ও রুহেল শাহাজানসহ বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের অন্যান্য নেতা।–সংবাদ বিজ্ঞপ্তি