বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রা আজ

প্রকাশিত September 1, 2025
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রা আজ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে সিলেটে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে সোমবার (১ সেপ্টেম্বর/১৭ ভাদ্র) মহানগরীর ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ থেকে দুপুর ২টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।
এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
প্রতিটি উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃত্বে নিজ নিজ ব্যানারসহ শৃঙ্খলাপূর্ণ মিছিল নিয়ে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে শোভাযাত্রায় যোগদানের জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে।