আগামীকাল, ১৮ জুলাই বিএনপির পদযাত্রা সফল করতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল প্রস্তুতি সভা করেছে।
রবিবার রাতে এই সভা অনুষ্ঠিত হয়। মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আফছর খানের পরিচালনায় এত বক্তব্য রাখেন যুগ্মআহবায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল, আবু আহমদ আনসারী, আব্দুল হাসিম জাকারিয়া, আজিজ খান সজিব, সদস্য কামরুজ্জামান দিপু, দেওয়ান রেজা মজিদ, মিসবাহ আহমদ জেহিন, দুলাল আহমদ, শফিকুল ইসলাম, ইকবাল হোসেন, মো সামাদ হোসেন, সোলেমান খাঁ, গোলাম মোস্তফা, শামীম আহমদ চৌধুরী, সাফওয়ান আলম কোরেশী, আব্দুস সালাম প্রমুখ।
প্রস্তুতি সভায় পদযাত্রা সফল করতে এ দিন দুপুর ২টায় রেজিস্ট্রারি মাঠে মহানগর স্বেচ্ছাসেবক দল সহ সকল থানা ও ওয়ার্ডের সকলের উপস্হিতি কামনা করা হয়।
সভা শেষে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা মরহুম এম এ হকের সহধর্মিণীর আত্মার মাগফেরাত কামনায় মেনাজাত পরিচলনা করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক আবু আহমদ আানসারী। সংবাদ বিজ্ঞপ্তি