বিএনপির নির্বাচনী প্রচারণায় যোগ দিতে আসছেন ইতালি প্রবাসী মহসিন কামাল

প্রকাশিত January 4, 2026
বিএনপির নির্বাচনী প্রচারণায় যোগ দিতে আসছেন ইতালি প্রবাসী মহসিন কামাল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষে প্রচারণায় অংশ নিতে ইতালির নাপলি মহানগর বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মহসিন কামাল দেশে আসছেন। দেশে এসে তিনি সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থী এম এ মালিকের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে।
এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিবেন।
মহসিন কামাল জানিয়েছেন, দীর্ঘদিন পর দেশে আসছেন। তাই তিনি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত। ‘ধানের শীষ’ প্রতীকের বিজয় নিশ্চিতে তিনি কাজ করবেন।
মহসিন কামালের গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর পূর্বপাড়ায়। দেশে থাকাকালীন তিনি বিএনপি ও সহযোগী সংগঠনের সাথে সংশ্লিষ্ট ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি