বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচিতে সিলেটের নেতৃবৃন্দ

প্রকাশিত December 13, 2025
বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচিতে সিলেটের নেতৃবৃন্দ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক দিনব্যাপী কর্মসূচিতে সিলেট জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ মহানগর এবং সকল উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশগ্রহণ করেন।
শনিবার (১৩ ডিসেম্বর/২৮ অগ্রহায়ণ) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-কেআইবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে জেলা ও এর আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।–সংবাদ বিজ্ঞপ্তি