বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন-বিএনএনআরসির উদ্যোগে ‘প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রশমন, করণীয় ও ডিজিটাল উন্নয়ন’ সম্পর্কে তিন দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা, পিরোজপুর, বরিশাল, পটুয়াখালী, ময়মনসিংহ, সাতক্ষীরা ও কুষ্টিয়ার মোট ২৬জন সাংবাদিক ও স্থানীয় এনজিও, সিএসও প্রতিনিধি, পেশাজীবী ও মানবাধিকার কর্মী এই প্রশিক্ষণে যোগদান করেন।
স্বাগত বক্তব্য ও প্রশিক্ষণের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন প্রশিক্ষণের কোর্স কোঅর্ডিনেটর রেহান উদ্দিন আহমেদ রাজু। তিনি প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত করতে গিয়ে বলেন, টিএফজিবিভি ও ডিজিটাল ডেভেলপমেন্ট বিষয়ে ২৫ জন দক্ষ প্রশিক্ষকের একটি দল তৈরি করা। সাংবাদিক ও স্থানীয় এনজিও, সিএসও, পেশাজীবী ও মানবাধিকার কর্মীদের সক্ষমতা বৃদ্ধি করে সচেতনতামূলক ও অ্যাডভোকেসি কার্যক্রমে ভূমিকা শক্তিশালী করা। পাশাপাশি প্রশিক্ষকদের স্থানীয় পর্যায়ে মেন্টরিং, পরামর্শ ও সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি করা।
তিনি প্রশিক্ষণের উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফল সম্পর্কেও আলোচনা করেন।
পরবর্তীতে তিনি প্রশিক্ষণ, কর্মশালা, মিটিং ধারণা, আয়োজন ও সঞ্চালন, বয়স্ক শিখন নীতিমালা, লবিং, গণশুনানি, স্থানীয় পর্যায়ে অ্যাডভোকেসির প্রয়োজনীয়তা ও অ্যাডভোকেসির কৌশল, স্টেকহোল্ডার চিহ্নিতকরণ, বাংলাদেশের সংবিধান ও প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আইনি কাঠামো, নারী নির্যাতন আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ বিষয় নিয়ে আলোচনা করেন।
বিএনএনআরসি বাস্তবায়ন করছে ‘স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফেসিলিটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স-টিএফজিবিভি এন্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্প। প্রকল্পটি নাগরিকতা : সিভিক এনগেজমেন্ট ফান্ড কর্মসূচির অংশ। এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা করছে জিএফএ কনসালটিং গ্রুপ এবং অর্থায়ন করছে সুইজারল্যান্ড ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।
বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা : ধারণা, ধরন, নেতিবাচক প্রভাব, ডিজিটাল ডেভেলপমেন্ট ও এর ধারণা, কাঙ্ক্ষিত ফলাফল ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনার প্রারম্ভে তিনি চতুর্থ শিল্প বিপ্লব, ডিজিটাল উন্নয়ন, জাতিসংঘ তথ্য সমাজ বিষয়ক সম্মেলন, ডিজিটাল নিরাপত্তা ও ডিজিটাল আচরণ, ডিজিটাল ইকোসিস্টেম নিয়ে আলোচনা করেন।
তিনি উপস্থাপনায় স্থানীয় নাগরিক সংগঠন, এনজিও ও সাংবাদিকদের মাঝে ডিজিটাল ডেভলপমেন্ট ও প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে তাদের করণীয় এবং এ বিষয়টি নিয়ে কাজ করার নতুন নতুন ক্ষেত্র প্রস্তুত করা ও অংশীজন নির্বাচনের ক্ষেত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা ধারণা, প্রতিকার ও প্রতিরোধ নিয়ে আলোচনা করেন ইউএনএফপিএ-এর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আবু সাইদ।
সুমন।
তিনি জেন্ডারভিত্তিক সহিংসতার ধারণা, প্রতিকার ও প্রতিরোধে ইউএনএফপিএ কি করছে, কিভাবে করছে সেগুলো তুলো ধরেন। পাশাপাশি প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে আইনি কাঠামো ও সরকারি উদ্যোগুলোর বিষয়ে আলোচনা করেন।
জিএফএ ও নাগরিকতা কর্মসূচির ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট নূরুল ইসলাম দ্বিতীয় দিনে প্রারম্ভিক অধিবেশনে যোগ দেন এবং প্রশিক্ষক প্রশিক্ষণের অংশগ্রহণকারীদের সাথে প্রশিক্ষণের উদ্দেশ্য ও ফলাফল নিয়ে আলোচনা করেন এবং তাদের অনুভূতি ও ভবিষ্যতে নিজ নিজ কর্মক্ষেত্রে ও এলাকায় এই বিষয়টি নিয়ে কিভাবে আরো ব্যাপক পরিসরে কাজ করা যায় তা নিয়ে আলোকপাত করেন।
ইনফরমেশন ইন্টিগ্রিটি : ভুলতথ্য ও অপতথ্য সম্পর্কে মৌলিক ধারণা, ভুলতথ্য ও অপতথ্যের পরিণতি ও প্রতিরোধ নিয়ে আলোচনা করেন বিএনএনআরসি’র প্রকল্প সমন্বয়কারী হীরেন পণ্ডিত।
প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিক ও জাতীয় উদ্যোগ, ইউএনউইমেনের ভূমিকা নিয়ে আলোচনা করেন ইউএনউইমেনের পরামর্শক, সাদিয়া তাসনীম।
তিনি প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে আইনি কাঠামো ও সরকারি উদ্যোগুলোর বিষয়ে আলোচনা করেন।
প্রশিক্ষণের অংশগ্রহণকারীগণ টিএফজিবিভি প্রতিরোধ সম্পর্কিত জ্ঞান ও জবাবদিহিতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণে সচেষ্ট হওয়া, টিএফজিবিভি প্রতিরোধ, প্রশমন ও করণীয় এবং ডিজিটাল উন্নয়ন বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনতে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও কৌশল অর্জন করেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও নেটওয়ার্ক গঠনের মাধ্যমে অব্যাহত সহযোগিতা ও তথ্য বিনিময়ের সহায়ক পরিবেশ সৃষ্টি করা ও টিএফজিবিভি-সম্পর্কিত বিষয়সমূহ চিহ্নিত করে অ্যাডভোকেসির কার্যক্রম পরিচালনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে টিএফজিবিভি প্রতিরোধ ও প্রশমনে সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের ভূমিকা ও করণীয় নিশ্চিতকরণে ভূমিকা রাখতে উৎসাহিত করার ব্যাপারে কাজ করবেন।
শেষে সঞ্চালন দক্ষতা প্র্যাকটিস অংশগ্রহণকারীদের প্রশিক্ষণের অভিজ্ঞতা বর্ণনা ও প্রশিক্ষণ মূল্যায়ন শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।–সংবাদ বিজ্ঞপ্তি