বাহুবলে বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে নিহত ১

প্রকাশিত December 19, 2017
বাহুবলে বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার বাগানবাড়ি এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে বিল্পব কুমার শীল (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে সিলেটমুখী একটি মাইক্রোবাস সামনে থাকা একটি গাড়িকে পাশ কাটিয়ে যেতে চাইলে ঢাকাগামী সুরমা পরিবহণের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস যাত্রী বিল্পব কুমার শীল প্রাণ হারান।
তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দোপারহাট গ্রামের যতিন্দ্র কুমার শীলের ছেলে।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।