হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবাগত সহকারী শিক্ষকদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার মিরপুুর বালিকা উচ্চবিদ্যালয়ে এই বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ বাহুবল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন লিয়াকত। বিশেষ অতিথি ছিলেন মিরপুর বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি দানবীর নিরঞ্জন সাহা নিরু এবং অধ্যক্ষ আব্দুল রব।
অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের ৫৫ নবাগত শিক্ষককে বরণ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা আবৃত্তি, নৃত্য ও গান পরিবেশন করে।