বাহুবলে উপ সহকারী কৃষি কর্মকর্তার অপসারণ দাবিতে মানবন্ধন

প্রকাশিত September 27, 2023
বাহুবলে উপ সহকারী কৃষি কর্মকর্তার অপসারণ দাবিতে মানবন্ধন

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবল উপজেলায় উপ সহকারী কৃষি কর্মকর্তা নূরুল ইসলাম খানের অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি মেম্বার এলাইছ মিয়া, এম আর মামুন, আমির আলী, আব্দুল হান্নান, রায়হান আহমেদ, হিরণ মিয়া, সাহেব আলী প্রমুখ।
মাবনবন্ধনে অভিযোগ করা হয়, নূরুল ইসলাম খানের অনিয়ম ও দুর্নীতির কারণে অতিষ্ঠ হয়ে উঠছেন কৃষকসহ সাধারণ মানুষ। ঘুষ ছাড়া তিনি কোন কাজ করেননা। আগামী ৭২ ঘণ্টপর মধ্যে তাকে বাহুবল থেকে অপসারণ করা নাহলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।