বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জে ব্র্যাকের উদ্যোগে ‘একসেলারেটেড এডুকেশন মডেল’ বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা বুধবার (১৯ নভেম্বর/৪ অগ্রহায়ণ) অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ।
ইএমডিসি প্রকল্প ব্র্যাক শিক্ষা কর্মসূচি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ব্র্যাকের বিভাগীয় ব্যবস্থাপক আমিনা আক্তার। পরিচালনায় করেন আইসিটি অফিসার ঐশী বিশ্বাস। অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, যুবউন্নয়ন কর্মকর্তা আহমদ উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি রায়, শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভূঁইয়া ও সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন। বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন ব্র্যাক উপজেলা কর্মকর্তা মো মিজানুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক কর্মকর্তা হরিধন তালুকদার, সেলিম আহমদ, জহিরুল ইসলাম ও মেহেদি হাসান।
প্রধান অতিথি বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ বলেন, উন্নয়নের অন্যতম মাধ্যম হচ্ছে শিক্ষা। তাই প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। শিশুরা কোমল, তাদেরকে সঠিকভাবে গড়ে তোলার সময় হচ্ছে প্রাথমিক পর্যায়।
সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।