সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) সিলেটের বালাগঞ্জে কুশিয়ারা নদীর উপর ফেরিঘাট স্থাপন (বালাগঞ্জ প্রান্ত) কাজ উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি/১৩ ফাল্গুন) দুপুর ২টায় তিনি এই উন্নয়ন কাজ উদ্বোধন করে বলেন, বালাগঞ্জ বাজারের সঙ্গে সংযোগ স্থাপনে একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। সেতু নির্মাণ সময়সাপেক্ষ। তাই অন্তর্বর্তী সমাধান হিসেবে মৌলভীবাজারের সঙ্গে যোগাযোগ সহজ করতে ফেরিঘাট স্থাপন করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো মেহেদী হাসান, প্রশাসনিক কর্মকর্তা মো সফিকুল ইসলাম, বালাগঞ্জ ইউনয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মুনিম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর নূর, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সিনিয়র সহসভাপতি লুৎফর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক আজমান আলী জুয়েল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন মুকিত, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল মাহমুদ, প্রতিষ্ঠাতা সভাপতি ইশতিয়াক হোসেন দুদু প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি