বালাগঞ্জে জামায়াত আমীর ডা শফিকের ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত July 17, 2022
বালাগঞ্জে জামায়াত আমীর ডা শফিকের ঈদ উপহার সামগ্রী বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা শফিকুর রহমান বলেছেন, ‘আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে বন্যায় ক্ষতিগ্রস্ত সকল মানুষের পাশে দাঁড়াতে চাই। আমাদের সামর্থ কম, তবে আমাদের উপর আল্লাহর রহমত অনেক। আল্লাহর রহমতে আমরা এই বিশাল ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবো। আমরা সুখী সমৃদ্ধ ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠন করতে চাই, যে দেশে মানুষ ন্যায় বিচার পাবে, কারও কিছু পাওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবেনা, রাষ্ট্রের কর্মচারীরা তাদের পাওনা ঘরে ঘরে পৌঁছে দিবে। আমরা মানুষের হক আদায় করতে চাই। আমাদের মঞ্জিল জান্নাত। আর জান্নাতের পথে কারও কোন বাধা আমরা মানবোনা। আল্লাহর মদদ নিয়েই আমরা কাঙ্ক্ষিত মঞ্জিলে যেতে চাই।’
শনিবার দিনভর সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড়, বালাগঞ্জ ও পৈলনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে ঈদের কুশল বিনিময়, ঈদ উপহার খাদসামগ্রী ও কাপড় বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দলের বালাগঞ্জ উপজেলা আমীর ডা মোহাম্মদ আবদুল জলিলের সভাপতিত্বে ও অন্যতম নেতা অ্যাডভোকেট রহমত আলীর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মুহাম্মদ, সিলেট জেলা দক্ষিণের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, লক্ষীপুর জেলা আমীর মাস্টার রুহুল আমীন, সিলেট জেলা দক্ষিণ নায়েবে আমীর, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, নোয়াখালী জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন ফারুকী, ব্রাক্ষণবাড়িয়া জেলা সেক্রেটারি মোবারক হোসাইন, সিলেট জেলা দক্ষিণের এসিস্ট্যান্ট সেক্রেটারি, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, জেলা দক্ষিণ শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুস সাত্তার প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি