সিলেটের ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহর পক্ষ থেকে রান্নাকরা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে।
এর অংশ হিসেবে বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরিপুর, আজিজপুর ও দেওয়ান বাজারের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রবিবার দিনব্যাপী রান্নাকরা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহবায়ক আবু ছাইদ জুবেরী ছাদ, মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আজমান আলী, জেলা যুবলীগ নেতা শাহীন আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা বাবলু আহমেদ, দেওয়ান বাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মেম্বার আলাউদ্দিন, সাবেক মেম্বার চাঁন মিয়া, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নেছাওর আলী, সমাজকর্মী জগলু মিয়া, জেলা যুবলীগ নেতা জাকিরুল ইসলাম লায়েক, মহানগর ছাত্রলীগ নেতা ময়নুল ইসলাম, দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা তানভীর আহমদ প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি