বানিয়াচঙ্গে পৃথক ২ সংঘর্ষে ৫ পুলিশ সদস্য ও নারীসহ আহত শতাধিক

প্রকাশিত March 14, 2023
বানিয়াচঙ্গে পৃথক ২ সংঘর্ষে ৫ পুলিশ সদস্য ও নারীসহ আহত শতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নিশ্চিতপুর গ্রামে সিএনজি অটোরিকশা শ্রমিক নেতা নির্বাচন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সম্প্রতি হবিগঞ্জ-সুজাতপুর সড়কের অটোরিকশা শ্রমিকদের নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নিশ্চিতপুর গ্রামের আলী হায়দর মিয়ার ছেলে কাউছার মিয়া এক প্রার্থীকে সমর্থন করেন। অন্যদিকে একই গ্রামের রহমত আলীর ছেলে তারেক মিয়া আরেক প্রার্থীকে সমর্থন করেন। এ নিয়ে সোমবার সকালে দুজনের মধ্যে তর্কবির্তক হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
মঙ্গলবার, ১৪ মার্চ সকালে এ বিষয়টি নিষ্পতির জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ শালিসে বসা হয়; কিন্তু শালিস বৈঠকেই দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের মধ্যে ২৫ জনকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
একই দিন উপজেলার মন্দরী-দীঘলবাগ এলাকায় হাওরের বিলে পলো বাইচকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক লোক আহত হয়।
বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।