বানিয়াচঙ্গে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেটে চ্যাম্পিয়ন লস্করপুর একাদশ

প্রকাশিত December 1, 2025
বানিয়াচঙ্গে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেটে চ্যাম্পিয়ন লস্করপুর একাদশ

বিশেষ প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া ক্রিকেট একাদশ আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে লস্করপুর ইউনিয়ন ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
এতে রানার্সআপ হয়েছে মোহনপুর নাইট রাইডার্স ক্লাব। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে আতুকুড়া মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। পরিচালনায় ছিলেন জসিম ও জনি।
খেলা শেষে আয়োজক কমিটির সভাপতি ইউপি সদস্য সুমন মিয়া আখনজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিবুল হোসেন উজ্জ্বলের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা সাখাওয়াত হাসান জীবন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের প্রথম যুগ্মআহবায়ক রুবেল আহমেদ চৌধুরী, বিশিষ্ট আইনজীবী মাসুদ করিম আখনজী তাপস, জেলা যুবদল নেতা তৌহিদুল ইসলাম শাহীন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, বিএনপির সহসভাপতি আমজল হোসেন ও দপ্তর সম্পাদক সাদিক মিয়া।
টুর্নামেন্টের ১ম পুরস্কার স্পন্সর করেন জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক শফিকুল ইসলাম উজ্জ্বল।