মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জের বানিয়াচংয়ে বেসরকারি সংস্থা আশার উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে নিজস্ব অফিস প্রাঙ্গণে আশা বানিয়াচং স্বাস্থ্যসেবা কেন্দ্র এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে।
আশার বানিয়াচং অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার হাদিউল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও সিনিয়র ব্যাঞ্চ ম্যানেজার মিথুন কান্তি দেবের পরিচালনায় মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন পর্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন আশার সিনিয়র ব্যাঞ্চ ম্যানেজার আব্দুল মোছাব্বির। চিকিৎসাসেবা প্রদান করেন আশার হেলথ সেন্টার ইনচার্জ ডা আশিকুর রহমান। তাকে সহযোগিতা করেন স্বাস্থ্য সহকারী তানিয়া আক্তার, মার্জিয়া খানম, ফয়জুনেছা ও সেবিনা আক্তার। মেডিক্যাল ক্যাম্পে দিনব্যাপী দুই শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।