বাকশিসের মানববন্ধন ও স্মারকলিপি পেশ ২০ ও ৩০ জুলাই

প্রকাশিত July 18, 2017
বাকশিসের মানববন্ধন ও স্মারকলিপি পেশ ২০ ও ৩০ জুলাই

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস সিলেট জেলা ও মহানগর শাখার এক যৌথসভা মঙ্গলবার সন্ধ্যায় জিন্দাবাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বেসরকারি শিক্ষকদের বেতনের ১০ শতাংশ হারে অবসর সুবিধার নিমিত্তে কর্তনের জন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক-কর্মচারি ফ্রন্ট ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ সভায় আয়োজন করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি অধ্যাপক এম এ রহিম, সাধারণ সম্পাদক অধ্যাপক সালা উদ্দিন বেলাল, মহানগর সভাপতি ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো আব্দুল জলিল, মহানগর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাস, শিক্ষক নেতা অধ্যক্ষ আবিদুর রহমান, অধ্যাপক ফখরুল ওয়াহেদ চৌধুরী, অধ্যাপক আজির উদ্দিন, অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যাপক জামাল উদ্দিন, অধ্যাপক ফয়ছল আহমদ, অধ্যাপক ফজল আহমেদ প্রমুখ।
যৌথসভায় বেসরকারি শিক্ষকদের ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট ও  নববর্ষভাতা প্রদান, পূর্ণ বাড়িভাড়া ও সুনির্দিষ্ট নীতিমালার আলোকে শিক্ষা জাতীয় করণের দাবিতে এবং অবসর ও কল্যাণ ভাতার জন্য শিক্ষকদের বেতনের ১০ শতাংশ কর্তনের প্রতিবাদে ২০ জুলাই বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারের সামনে মানববন্ধন ও ৩০ জুলাই জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি সফল করার জন্য সিলেটের সকল পর্যায়ের শিক্ষক ও কর্মচারির প্রতি আহ্বান জানানো হয়।