বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি-বাকবিশিস সিলেট জেলা ও মহানগর শাখার নতুন কমিটি এবং প্রথম বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়েছে
শুক্রবার সংগঠনের ৭ম দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে ২ বছরের জন্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অজয় কুমার রায়কে সভাপতি ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাব্বির আহমদকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি এবং অধ্যক্ষ মো আবিদুর রহমানকে সভাপতি ও অধ্যাপক জান্নাতারা খান পান্নাকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট মহানগর কমিটি গঠন করা হয়।
জেলা কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি অধ্যাপক আবুল খায়ের, অধ্যাপক মিসবাহ উদ্দিন, অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, সহসাধারণ সম্পাদক অধ্যাপক নিপু দাস, অধ্যাপক তাহমিনা আক্তার, অধ্যাপক শেখ মাহমুদ উল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক নন্দকিশোর রায়, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক মাধব রায়, প্রচার প্রকাশনা সম্পাদক অধ্যাপক তপন কুমার নাথ, সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক মো রুহুল আমিন, দপ্তর সম্পাদক অধ্যাপক শঙ্কর তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক নাসরিন জাহান, নির্বাহী সদস্য অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, অধ্যক্ষ শামসুল ইসলাম, অধ্যাপক পৃথ্বিশ কান্তি ঘোষ, অধ্যাপক সেবুল আহমদ, অধ্যাপক সোহেল রানা ও অধ্যাপক রুহুল আমিন শিবলু।
মহানগর কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সহসভাপতি অধ্যাপক সাখাওয়াত হোসেন আজাদ, অধ্যক্ষ শাকির উদ্দিন, অধ্যাপক পবিত্র কুমার দেব, সহসাধারণ সম্পাদক অধ্যাপক এনামুল হক, অধ্যাপক আমিন উদ্দিন, অধ্যাপক মো লিয়াকত আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক লিটন মনি দে, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাশ্মীর রেজা, শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক আজির উদ্দিন, প্রচার প্রকাশনা সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক শ্যামল রায়, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক শাহানা বেগম, নির্বাহী সদস্য অধ্যাপক রিপন মিয়া, অধ্যাপক মাসুদ করিম, অধ্যাপক শাহীন রেজা ও অধ্যাপক বসন্ত কুমার শর্মা।
এছাড়া সম্মেলনে অধ্যক্ষ শামসুল ইসলামকে সভাপতি ও অধ্যাপক প্রাণকান্ত দাসকে সাধারণ সম্পাদক করে নতুন বিভাগীয় কমিটিও ঘোষণা করা হয়।
বিভাগীয় কমিটির অন্যরা হলেন সহসভাপতি অধ্যক্ষ জমির উদ্দিন, অধ্যাপক শুভঙ্কর তালুকদার মান্না, অধ্যাপক রামেন্দু বিকাশ দে, অধ্যাপক হিমাংশু রঞ্জন দাশ, সহসাধারণ সম্পাদক অধ্যাপক জামাল হোসেন, নির্বাহী সদস্য অধ্যাপক সীতাংশু শেখর দেব ও অধ্যাপক এনামুল হক প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি।