সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ প্রেসক্লাব সুনামগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও এ কে মিলন আহমদের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক এ টি এম হেলাল, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি শামীম আহমদ তালুকদার, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মো আফজাল হোসেন, সংবাদিক সিরাজুল ইসলাম শ্যামল ও কে এম শহীদুল।