বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক হয়েছেন বিপ্রদাস ভট্টাচার্য

প্রকাশিত January 22, 2024
বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক হয়েছেন বিপ্রদাস ভট্টাচার্য

বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, উচ্চাঙ্গ সঙ্গীতগুরু বিপ্রদাস ভট্টাচার্য বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্রের সঙ্গীত পরিচালক হয়েছেন।
স্বাধীনতার পর এই প্রথম সিলেটের একজন গুণী শিল্পী বিটিভির সঙ্গীত পরিচালক হিসেবে মনোনীত হলেন। একই সঙ্গে তিনি বিটিভির সুরকার হিসেবেও তালিকাভুক্ত হয়েছেন।
বিপ্রদাস ভট্টাচার্য উচ্চাঙ্গ সঙ্গীত বিষয়ে কলকাতা থেকে এম মিউজ ডিগ্রি লাভ করেন। এ পর্যন্ত শতাধিক গানে তিনি সুরারোপ করেছেন।
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের এ গ্রেডের স্পেশাল উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী হিসেবে যুক্ত বিপ্রদাস ভট্টাচার্য সিলেট ললিতকলা একাডেমির অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। ইতোপূর্বে তিনি বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্রের উচ্চাঙ্গ সঙ্গীত, দেশের গান ও ছড়া গান বিষয়ে বিচারকের দায়িত্ব পালন করেছেন। তার সঙ্গীত বিষয়ক প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৬। কয়েকটি গ্রন্থ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স বই হিসেবে স্থান পেয়েছে। তিনি ২০২১ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পদকে ভূষিত হন। এছাড়াও তিনি বহু সংগঠন থেকে সম্মাননা স্মারক লাভ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি