বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার উদ্যোগে আগামী শনিবার, ২৯ অক্টোবর সন্ধ্যা ৬টায় মহানগরীর তালতলায় হোটেল গুলশানে ইসলামী ফিকহর পরিধি, ফাতওয়ার ক্ষেত্র, প্রয়োগ ও পদ্ধতি শীর্ষক ফিকহী সেমিনার অনুষ্ঠিত হবে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববরেণ্য ইসলামী স্কলার, বিচারপতি আল্লাম তকী উসমানীর একান্ত সহকারী, দারুল উলূম করাচির সহকারী মুফতি আল্লামা আব্দুল মান্নান। বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব, ইক্বরা টিভি-লন্ডনের ভাষ্যকার ও জামেয়াতুল খায়ের আল ইসলামিয়ার মহাপরিচালক মুফতি আব্দুল মুন্তাকিম। এছাড়াও সেমিনারে সিলেটের শীর্ষ মুফতি ও ইসলামী স্কলারগণ উপস্থিত থাকবেন।
ফিকহী সেমিনারে সমসাময়িক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব থাকবে।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব ও ভারপ্রাপ্ত সেক্রেটারি মুফতি আব্দুর রহমান শাহজাহান সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।-সংবাদ বিজ্ঞপ্তি