বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলা শাখার পঞ্চম সম্মেলন শনিবার, ২২ অক্টোবর দুপুর ২টায় মহানগরীর দরগা গেইটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে অনুষ্ঠিত হবে।
সম্মেলন উদ্বোধন করবেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী আব্দুল মোতালেব জুলেয়। প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা সভাপতি কমরেড সিকান্দর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সহ সভাপতি ইয়াতুননেসা রুমা ও প্রাক্তন সহসভাপতি স্বপন দাস।
সংগঠনের সিলেট জেলা কমিটির সভাপতি মাসুদ রানা চৌধুরী ও সাধারণ সম্পাদক সালেহ আহমদ সম্মেলনে সংশ্লিষ্ট সকলকে যথাসময় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।-সংবাদ বিজ্ঞপ্তি