বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন লালদিঘিরপাড়ে দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার শাখা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ ও যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল আজীজ।
অধিবেশনে শূরা সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৩-২৪ সেশনের জন্য মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইনকে সভাপতি ও মাওলানা ফখরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট দলের সিলেট জেলা শাখা কমিটি পুনর্গঠন করা হয়।
এতে অন্য দায়িত্বশীলরা হলেন সহসভাপতি মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা আব্দুস সামাদ, ক্বারী উবাইদুর রহমান, মাওলানা আব্দুল মান্নান জালালাবাদী, মাওলানা আব্দুল মালিক, মাওলানা আব্দুল খালিক, হাফিজ মাওলানা আতিকুর রহমান ও হাফিজ কাজী জুনাইদ আহমদ।
সহসাধারণ সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী ও মুফতি মুহাম্মদ মাহবুবুল হক, সাংগঠনিক সম্পাদক মুফতি সৈয়দ নাছির উদ্দিন আহমদ, মুফতি ওযীরুল ইসলাম মাসউদ, সহসাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আব্দুর রব, বায়তুল মাল সম্পাদক মাওলানা ক্বারী আছাদুজ্জামান আছাদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন নোমানী, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ মাওলানা শিহাবুল ইসলাম, সহসমাজকল্যাণ সম্পাদক মাওলানা জাকারিয়া আহমদ মাশুক, প্রচার সম্পাদক মাওলানা শহিদুর রহমান শুহেদ, অফিস সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা জিলাল আহমদ, মাওলানা কামরুজ্জামান খান, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা জিয়া উদ্দিন, ক্বারী সাঈদ আহমদ, মাওলানা আব্দুল মতিন, মুফতি মাশুক আহমদ, মাওলানা হাবীবুর রহমান জাহান, হাফিজ মাওলানা রেজাউল হক, মাওলানা সুহাইল আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি