বন্যার্ত পরিবারে কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের ত্রাণ বিতরণ

প্রকাশিত May 27, 2022
বন্যার্ত পরিবারে কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের ত্রাণ বিতরণ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যা দুর্গত ৭০০ পরিবারকে কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ ত্রাণসহায়তা দিয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে সংগঠনের কার্যালয়ে ৬ ইউনিয়নের এসব পরিবারকে চিড়া, মুড়ি, স্যালাইন ও ঔষধ দেওয়া হয়।
সংগঠনের প্রধান সমন্বয়ক হাফিজ মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় এ সময় প্রধান অতিথি ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো লাল মিয়া। বিশেষ অতিথি ছিলেন, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াদ আলী ও পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর আলম।
ত্রাণ বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় দেশের কার্যবাস্তবায়ন কমিটিসহ সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, সংগঠনের সাবেক সভাপতি ও ত্রাণ বাস্তবায়ন কমিটির আহবায়ক কানাডা প্রবাসী শাহজাহান মোহাম্মদ রুমেল, যুগ্মআহবায়ক সৌদি আরব শাখার সভাপতি হাফিজ আনছার উদ্দিন, যগ্মআহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক পর্তুগাল প্রবাসী মঈন উদ্দিন মনি, সদস্য সচিব ফ্রান্স প্রবাসী ফরহাদ আহমদ নূর, যুগ্মআহবায়ক সৌদি আরব প্রবাসী মো নূর মিয়া, মো আলী আকবর, যুগ্ম সদস্য সচিব দুলাল আহমেদ।-সংবাদ বিজ্ঞপ্তি