বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করলেন ৪৮ বিজিবি অধিনায়ক

প্রকাশিত July 4, 2022
বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করলেন ৪৮ বিজিবি অধিনায়ক

বর্ডার গার্ড বাংলাদেশের সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ সোনালীচেলা বিওপির দায়িত্বপূর্ণ বন্যাকবলিত এলাকা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর ইউনিয়নের রহমতপুরে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী সোমবার বন্যাআক্রান্ত দুস্থ-অসহায় ১০০ পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন।–সংবাদ বিজ্ঞপ্তি