বন্যার্তদের পাশে বাংলাদেশ ছাত্র মৈত্রী : বিশ্বনাথে ত্রাণ বিতরণ

প্রকাশিত July 1, 2022
বন্যার্তদের পাশে বাংলাদেশ ছাত্র মৈত্রী : বিশ্বনাথে ত্রাণ বিতরণ

বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেটের বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছ।
বৃহস্পতিবার বিশ্বনাথ উপজেলার লামাকাজী ও খাজাঞ্চি ইউনিয়নে সংগঠনের কেন্দ্রীয় কমিটির অর্থায়নে জেলা কমিটির সহযোগিতায় বন্যার্ত মানুষের মাঝে চাল, ডাল, তেল, পিঁয়াজ, আলু ও লবণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সিকান্দর আলী, ছাত্র মৈত্রী কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক আব্দুর রউফ, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও সিলেট জেলা সভাপতি মাসুদ রানা চৌধুরী, কেন্দ্রীয় সদস্য নূর নিরব, কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক আহমেদ সালেহ, জেলা দপ্তর সম্পাদক বিজয় করিম, স্কুল বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম ও সদস্য আলমগীর হোসেন প্রথম। বিজ্ঞপ্তি