বন্যাকবলিত সেনবাগ উপজেলার ৩০০ পরিবারের মাঝে বিজের খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত September 4, 2024
বন্যাকবলিত সেনবাগ উপজেলার ৩০০ পরিবারের মাঝে বিজের খাদ্যসামগ্রী বিতরণ

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : জাতীয় পর্যায়ে বেসরকারি সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস-বিজ বক্সিরহাট শাখার পক্ষ থেকে সেমাবার, ১ সেপ্টেম্বর নোয়াখালীর বন্যাকবলিত সেনবাগ উপজেলার প্রায় ৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এই খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিজ ফেনী জোনের জোনাল ম্যানেজার প্রদীপ চন্দ্র দাস, সাব-জোনাল ম্যানেজার জহিরুল ইসলাম, সিনিয়র কমপ্লায়েনস অফিসার মামুনুর রশিদ, বি এম নাজমুল হক ও বক্সিরহাট শাখার কর্মকর্তাবৃন্দ।
বন্যা দুর্গতদের মাঝে চাল, ডাল, আলু, পিঁয়াজ, তেল ও লবনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়।