নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব মৌলভীবাজারের বড়লেখা থেকে ৯ হাজার ১৪৪ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে।
গোপন সূত্রে খবর পেয়ে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল সোমবার (২৪ নভেম্বর/৯ অগ্রহায়ণ) আনুমানিক রাত পৌণে ২টায় বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সোয়ারারতল গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন (৩৫, পিতা খলিলুর রহমান, ভোবারতল বড়লেখা, মৌলভীবাজার) নামে এক ব্যক্তিকে আটক করে।
পরে তার নিকট থেকে এই ইয়াবা উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে আলামতসহ বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।