জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) কার্তুজসহ একটি ভারতীয় পাইপগান উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল মো আতাউর রহমানের নেতৃত্বে গান্দাইল বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।
এ সময় সীমান্ত পিলার ১৩৮০/এম হতে আনুমানিক আড়াইশ মিটার বাংলাদেশের অভ্যন্তরে নাটিটিলা নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২ রাউন্ড কার্তুজসহ পাইপগানটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।
৫২ বিজিবি অধিনায়ক জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে বিজিবি তৎপর রয়েছে।