বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাকচাপায় মা ও ছেলে নিহত আহত ৪ জন

প্রকাশিত June 24, 2022
বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাকচাপায় মা ও ছেলে নিহত আহত ৪ জন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেট- কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাকচাপায় মা ও ছেলে নিহত ও ৪ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু মহাসড়কের দক্ষিণ বুড়দেও ভাঙা ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, হনুফা বেগম (৪৫) ও তার ছেলে শফিকুল ইসলাম (৫)। তাদের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামে।
পুলিশ জানায়, একটি সিএনজি অটোরিকশায় করে হনুফা বেগম ছেলেকে নিয়ে সিলেটে যাচ্ছিলেন; কিন্তু দক্ষিণ বুড়দেও ভাঙা ব্রিজ এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটো থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। এছাড়া অটোরিকশায়র যাত্রীরা গুরুতর আহত হন। ট্রাকটি পালিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দক্ষিণ বুড়দেও ভাঙা ব্রিজের ২০০ গজ দক্ষিণে দুর্ঘটনাটি ঘটে। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।