সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস মঙ্গলবার, ১০ জানুয়ারি।
পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাঙালি জাতির বিজয় অর্জনের পর স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে প্রত্যাবর্তন করেন।
দিনটি স্মরণে প্রতিবছরের ন্যায় এবারও কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর আওয়ামী লীগ কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সকাল সাড়ে ১১টায় তালতলায় গুলশান সেন্টারে আলোচনা সভা। সংবাদ বিজ্ঞপ্তি