বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

প্রকাশিত March 17, 2023
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

সুনামগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আনন্দ মিছিল ও জাতির পিতার প্রতিকৃতিতেপুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।
শুক্রবার দুপুরে সংগঠনের জেলা সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর নেতৃত্বে নেতা-কর্মীরা শহরের রমিজ বিপণিতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহ্য জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের জেলা আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক জামাল আহমেদ, সদর উপজেলা আহবায়ক শিবলু আহমদ চৌধুরী, যুগ্মআহবায়ক আতাউর রহমান তাপস, রফিকুল ইসলাম রুহেল, মো নাজমুল হক, মানিক কাদরি, জাহাঙ্গীর আলম, শাহজাহান ফকির ও জুয়েল আহমদ।